ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ০৪:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই নির্বাচনে ভোটারদের প্রভাবিত করাসহ অনিয়মের অভিযোগ তদন্ত করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেন।

নিপুণের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি সাংবাদিকদের বলেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা, আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ রয়েছে। এমনকি নির্বাচনে কারচুপির অভিযোগও রয়েছে। বিষয়গুলো নিয়ে নির্বাচন বোর্ডের কাছেও আবেদন করা হয়েছিল। হাইকোর্ট সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেছেন।

নিপুণের অপর আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, হাইকোর্ট সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেছেন। নির্বাচনের ফল কেন বাতিল ঘোষণা করা হবে না এবং নতুন নির্বাচন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে রিট গতকাল মঙ্গলবার করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। রিট আবেদনে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার পাশাপাশি নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তদন্তের কমিটি গঠন এবং নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়ী হয়েছে মিশা-ডিপজল প্যানেল। গত ২৩ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

এর আগে ২০২২-২৪ সালের নির্বাচনেও সাধারণ সম্পাদকের পদ নিয়ে মামলা চলে উচ্চ আদালতে। পরে আদালতের হস্তক্ষেপে দায়িত্ব পালন করেন নিপুণ।

তখন প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে এবং নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন।

ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জায়েদ খান হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিপুণ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৪:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪