রাঙ্গামাটিতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
- আপডেট সময় : ০৫:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / 118
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জেলায় আজ রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয় কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
জেলা আওয়ামীলীগের নিজস্ব অর্থায়নে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা দলীয় কার্যালয়ের সমানে নতুন এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সহ-সভাপতি মো. রফিকুল মাওলা, শীলা রায়, সাধারন সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. সাইফুল আলম সাইদুল, সদস্য মো. আবু তৈয়ব, জেলা কৃষকলীগ সভাপতি মো. জাহিদ আকতার, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মনসুর আহম্মেদ মান্না ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক বাবু এ সময় উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস




















