নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে মমতাজের কনসার্ট আয়োজিত
- আপডেট সময় : ১১:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
- / 157
মো. জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্টের নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে মমতাজের কনসার্ট আয়োজিত গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ১৭ মে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ফোক সম্রাজ্ঞী মমতাজের একক সঙ্গীতানুষ্ঠান।

জ্যামাইকাস্থ আমাজুরা হলে আয়োজিত অনুষ্ঠানে বসেছিল ফোক সঙ্গীতের মেলা, একের পর এক গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন মমতাজ।
তার সাথে কয়েকটি গান যৌথভাবে পরিবেশন করেন রানো নেওয়াজ ও অনিক রাজ। রানো নেওয়াজের সঙ্গীতের তের প্রতি অগাধ ভালবাসা ও মমত্ববোধের কারনেই মমতাজকে নিয়ে এই বিশেষ আয়োজন করা হয়েছিল।

আর এই অনুষ্ঠান আয়োজন করতে সহায়তার করেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। আমাজুরা হলের দর্শকদের কৌতুক শোনানোর মধ্যদিয়ে মমতাজের লাইভ কনসার্টের উদ্বোধন করেন তিনি। রাত ১১টা পর্যন্ত কনসার্ট চলে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি অনুষ্ঠান সহায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রে মমতাজের একমাসব্যাপী সঙ্গীতযাত্রা। ১৯ মে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।




















