ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন ডিটিসিএ কর্মকর্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার রসিকতা করলেন ডোনাল্ড ট্রাম্প নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার

বগুড়ায় হিমাগার থেকে মজুদ করা ডিম উদ্ধার

  • আপডেট সময় : ০৭:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বগুড়ায় আবারো একটি হিমাগারে মজুদ করা ডিম উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এই ঘটনায় হিমাগারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বগুড়া কাফেলা কোল্ড স্টোরেজ থেকে উদ্ধার করা ওই ডিম পরে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। এ নিয়ে গত তিন দিনে ৭ লক্ষাধিক ডিম উদ্ধার করা হলো।
বুধবার বেলা ১ টার দিকে ২ ঘন্টারও বেশী সময় ধরে অভিযান চালানো হয়। এরুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন বগুড়া সদরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সেখানে অবৈধভাবে ডিম মজুদ করা হয়েছে। খবর পেয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম উদ্ধার করেন। এ সময় কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উদ্ধার হওয়া ডিম বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ায় হিমাগার থেকে মজুদ করা ডিম উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪