ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ঈদে শামীম-তানিয়ার ‘কুরবানী পরিবহন’

  • আপডেট সময় : ০৭:৩৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত কয়েক বছরে জুটি বেঁধে দর্শকদের অসংখ্য নাটক উপহার দিয়েছেন তারা। বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা ও অভিনেত্রী।

তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘কুরবানী পরিবহন’ শিরোনামের নতুন একটি নাটকে কাজ করেছেন শামীম-তানিয়া। জুয়েল এলিনের রচনায় এবং বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। ঈদে গ্রামমুখী মানুষের সতর্ক বার্তা দিয়ে তৈরী হয়েছে হাস্যরসাত্বক এই নাটকটি।

নির্মাতা জাকিউল ইসলাম রিপন বলেন, ঈদ আসলেই গ্রামে যাওয়ার পথে সাধারন মানুষের সাথে বিভিন্ন ঘটনা ঘটে যায়। আর অনেক মানুষ তাড়াহুড়োর মধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন। এই রকম কিছু ঘটনা উল্লেখ করে আমাদের নাটকটি তৈরী হয়েছে। হাস্যরসাত্বক এই নাটকটি দেখে দর্শকরা কয়েকটি বিষয়ে সতর্ক হতে পারবে। নাটকের শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদে আরটিভিতে মুক্তি পাবে নাটকটি।

শামীম হাসান সরকার বলেন, নাটকে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে আমাকে এবং নাটকের শেষে টুইস্ট রয়েছে। আশা করি সকলের ভালো লাগবে।

তানিয়া বৃষ্টি বলেন, আগামী ঈদের জন্য বেশ কিছু নাটকের শুটিং করেছি। সেগুলোর মধ্যে অন্যতম একটি ‘কুরবানী পরিবহন’। এখানে আমাকে একজন গার্মেন্টস কর্মীর চরিত্রে দেখা যাবে।

উল্লেখ্য, শামীম-তানিয়া ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ, ফারুক আহম্মেদ, তানজিম হাসান অনিক, সোহানা শারমিন, মোঃ শামিম, সোহেল হাসান সহ আরও অনেকে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদে শামীম-তানিয়ার ‘কুরবানী পরিবহন’

আপডেট সময় : ০৭:৩৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪