ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

হ্যানয়ের একটি বহুতল ভবনে আগুনে ১৪ জন নিহত

  • আপডেট সময় : ১২:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হ্যানয়ের মধ্যাঞ্চলে শুক্রবার ভোরে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়লে ১৪ জন নিহত এবং অপর তিনজন আহত হয়। পুলিশ এই খবর জানায়।
ভিয়েতনামের রাজধানীর ঘনবসতিপূর্ণ কাউ গিয়া জেলার একটি ভবনে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে আগুন ছড়িয়ে পড়ে। এই সময় কালো ধোঁয়ার কুন্ডলি এবং বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১৪ জনের প্রাণহানি হয়। এই জেলাটিতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে।
উদ্ধারকর্মীরা দ্রুত ভবনের ভিতরে প্রবেশ করে দরজা-জানালা ভেঙ্গে আটকে পড়া ৭ জনকে উদ্ধার করে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘আতশবাজির মতো’ বিস্ফোরণের এবং ভবনের বসবাসকারীদের আত্মচিৎকারের শব্দ শোনা গেছে।
হ্যানয়ের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভবনের আঙিনায় রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল, বৈদ্যুতিক বাইসাইকেল এবং বাইসাইকেল পুড়ে ধ্বংস হয়ে গেছে।’
রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং উদ্ধার কর্মীরা ভবন থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করে।
আহত তিনজনকে নিকটস্থ একটি হাসপাতালে জরুরী চিকিৎসা দেওয়া হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হ্যানয়ের একটি বহুতল ভবনে আগুনে ১৪ জন নিহত

আপডেট সময় : ১২:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪