ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে

সিলেটে ৪৫ দেশের অংশগ্রহণে ২ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি সম্মেলন শুরু

  • আপডেট সময় : ০২:১৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • / 214
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিলেটে বিশ্বের ৪৫টি দেশের অংশগ্রহণে ২ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি সম্মেলন শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর উদ্যোগে ২ দিনব্যাপী এডভান্সড কৃষি গবেষণা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।
সম্ভাবনার উন্মোচন ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট কৃষি প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক কৃষি সম্মেলনে আমেরিকা, জাপান, ইতালী, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ভারত, চায়না, কেনিয়া ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪৫টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষক, গবেষক ও বিজ্ঞানীবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করছেন।
এসময় কৃষি মন্ত্রী বলেন,জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে দেশের কৃষি আজ এগিয়ে যাচ্ছে। কৃষি বিজ্ঞানি ও গবেষকদের কল্যাণে দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে কৃষি গবেষণার ভিত্তি রচনা করে ছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি আধুনিকতার ছোঁয়া পেয়েছে। তাঁর হাত ধরেই কৃষি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষক বান্ধব। কৃষিকে এগিয়ে নেয়ার জন্য সরকার সার ও বীজ সহ অন্যান্য কৃষি সামগ্রীতে ভর্তুকি দিচ্ছে। আন্তর্জাতিক পরিমন্ডলের সাথে তাল মিলিয়ে দেশের কৃষিকে এগিয়ে নিতে হলে শিক্ষক, গবেষক ও বিজ্ঞানিদের একসাথে কাজ করতে হবে।
সাউরেস পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম। সহযোগী প্রফেসর ড. তিলক চন্দ্র নাথ ও ড. ফাহমিদা ইসহাক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তৃতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জামাল উদ্দিন ভূঞা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবশীষ সরকার, কোরিয়ার রোগ ও প্রতিরোধ এজেন্সির পরিচালক ড. লি হি, ভারতের বিধান চন্দ্র বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মানস মোহন অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন সাউরেসের অতিরিক্ত পরিচালক ড. মুহাম্মদ মাহমুদুল ইসলাম।
এই সম্মেলনের ফলে কৃষি বিষয়ে গবেষণারত বিজ্ঞানীদের মাঝে সহযোগীতার ক্ষেত্র প্রসারিত হবে। সম্মেলনে ৮টি সেশনে প্রায় তিন শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, ২০০৮ সালে সাউরেসের যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ছয় শতাধিক গবেষণা কার্যক্রম সাউরেসের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে ৪৫ দেশের অংশগ্রহণে ২ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি সম্মেলন শুরু

আপডেট সময় : ০২:১৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪