ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সীতাকুণ্ডে আশ্বাসে ফিরল স্বাভাবিক পরিবেশ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন ডিটিসিএ কর্মকর্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার রসিকতা করলেন ডোনাল্ড ট্রাম্প নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থীতা বাতিল : রাশেদা সুলতানা

  • আপডেট সময় : ০৬:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কোন প্রার্থী অনিয়ম এবং নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করলে তার প্রার্থীতা বাতিল করা হবে।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করলে, সে যেই হোক ছাড় দেয়া হবে না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে। নির্বাচনে কোন অস্বচ্ছতা নেই। রাষ্ট্রীয় কাঠামো ও গণতন্ত্রকে অর্থবহ করতেই এই নির্বাচনের সাথে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।’
বগুড়া জেলা প্রশাসকের কার্যলয়ের অডিটোরিয়ামে আজ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, কোন এমপি বা প্রভাবশালী ব্যক্তি নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করবে না। যদি করেন আইনী ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোটারদের মন জয় করে ভোট নেয়ার চেষ্টা করবেন। বিকল্প উপায়ে জয়লাভ করার চেষ্টা করবেন না। নির্বাচন কমিশনকে দুর্বল ভাবার কোন কারণ নেই। বিধি মোতাবেক ভোট হবে। কেউ বল প্রয়োগ করার চেষ্টা করবেন না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থীতা বাতিল : রাশেদা সুলতানা

আপডেট সময় : ০৬:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪