ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয় এনআইডি জালিয়াতি রোধে কঠোর নির্বাচন কমিশন: অনেক কর্মকর্তা বরখাস্ত বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সীতাকুণ্ডে আশ্বাসে ফিরল স্বাভাবিক পরিবেশ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন ডিটিসিএ কর্মকর্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার রসিকতা করলেন ডোনাল্ড ট্রাম্প নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বঙ্গবাজারের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৬:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে ঈদের কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ হাজার ৯৩১টি দোকান পুড়ে যায়। এর এক বছর পর আজ শনিবার নতুন মার্কেট নির্মাণকাজের উদ্বোধন করা হলো।

১০ তলা বিপণিবিতানটিতে ১০৬ দশমিক ২৮ কাঠা জমির ওপর ৪টি ব্লক, ৫টি সাধারণ সিঁড়ি, ৬টি জরুরি সিঁড়ি এবং ৮০-১১০ বর্গফুটের ৩ হাজার ২১৩টি দোকান থাকবে।

প্রতিটি তলায় ২৫০ বর্গফুটের ফুডকোর্ট এবং আলাদা শৌচাগার থাকবে।

ভবনে ৮টি লিফট থাকবে, যার ৪টি যাত্রীদের ও পণ্যের জন্য ৪টি ব্যবহার করা হবে। সহজে যাতায়াতের জন্য বাজারের চারপাশে ৭-১০ ফুট চওড়া রাস্তা থাকবে।

এছাড়া ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ১৬৯টি গাড়ি ও ১০৯টি মোটরসাইকেলের জন্য পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা থাকবে।

বঙ্গবাজার, গুলিস্তান, মহানগর ও আদর্শ হকার্স মার্কেট থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের জন্য ২ হাজার ৯৬১টি দোকান বরাদ্দ দেওয়া হবে। নিয়ম অনুযায়ী আবেদনের ভিত্তিতে অতিরিক্ত ২৪৪টি দোকান বরাদ্দ দেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বিপণিবিতানের নির্মাণের কাজ শেষ হবে।

বিডিসংভাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবাজারের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪