ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটিক পার্টি ইরানের স্পিকার |: যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ পোশাকশ্রমিকদের নতুন বেতন বাস্তবায়ন জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয় এনআইডি জালিয়াতি রোধে কঠোর নির্বাচন কমিশন: অনেক কর্মকর্তা বরখাস্ত বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সীতাকুণ্ডে আশ্বাসে ফিরল স্বাভাবিক পরিবেশ

হেলিকপ্টার থেকে মঠবাড়িয়া, পাথরঘাটায় রিমেলের ধ্বংসযজ্ঞ পরিদর্শন প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : ১২:২৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার থেকে পটুয়াখালী জেলার মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকায় ঘূর্ণিঝড় রিমেলের ধ্বংসযজ্ঞের চিত্র পরিদর্শন করেছেন।
ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার পথে হেলিকপ্টারটি যখন ধীর গতিতে অনেক নীচু দিয়ে উড়ছিল তখন তিনি সুপার স্টর্ম রিমেল-আক্রান্ত দু’টি এলাকা প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রীকে বহনকারি হেলিকপ্টারটি ঢাকা থেকে যাত্রা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর আজ দুপুর ১২টা ২০ মিনিটে পটুয়াখালী জেলার কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে।
প্রধানমন্ত্রী এখানে সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ঘূর্ণিঝড় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
এরপর তিনি পটুয়াখালী-কুয়াকাটা সড়কের শহীদ শেখ কামাল সেতু পরিদর্শন করেন এবং পরে তাঁর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
শেখ হাসিনার পটুয়াখালী সফরকে ঘিরে জেলা প্রশাসন ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
পটুয়াখালী জেলার কলাপাড়ায় দিনব্যাপী কর্মসূচি শেষ করে বিকেল ৩টায় ঢাকায় রওনা হবেন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
প্রচ- ঝড় রিমেলে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে, ৩৫ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ১৯টি জেলার ৩৭ লাখেরও বেশি লোককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
রোববার সন্ধ্যায় ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ঝড়টি পটুয়াখালীর খেপুপাড়ার কাছে আছড়ে পড়ে।
সূত্রমতে, জেলায় এখন পর্যন্ত ৩২৭,০০০ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১,৮৬৫টি আংশিকভাবে ধ্বংস হয়েছে।
কৃষি খাতে ২৬ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হেলিকপ্টার থেকে মঠবাড়িয়া, পাথরঘাটায় রিমেলের ধ্বংসযজ্ঞ পরিদর্শন প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১২:২৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪