ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটিক পার্টি ইরানের স্পিকার |: যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ পোশাকশ্রমিকদের নতুন বেতন বাস্তবায়ন জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয় এনআইডি জালিয়াতি রোধে কঠোর নির্বাচন কমিশন: অনেক কর্মকর্তা বরখাস্ত বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সীতাকুণ্ডে আশ্বাসে ফিরল স্বাভাবিক পরিবেশ

শরীয়তপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

  • আপডেট সময় : ০১:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

“বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য” প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় শরীয়তপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসককের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুদ্দিন গিয়াস, অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল) মোঃ আহসান হাবীব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ হায়দার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন । এ ছাড়াও বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, খামারিগণসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
র‌্যালি ও আলোচনা সভায় জেলার সরকারি বিভন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, দুগ্ধ খামারি, সাংবাদিকসহ গাভী পালনকারীরা অংশ নেন।
বক্তারা মানব দেহের পুষ্টি ঘাটতি কমাতে দুগ্ধ শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকলকের প্রতি আহবান জানান। দুগ্ধ উৎপাদন আরো বাড়ানো সম্ভব হলে এর মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ হবে না, অর্থনৈতিকভাবেও খামারিরা বেশ লাভবান হবেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু বকর সিদ্দিক বলেন, বর্তমান সরকারের কার্যকরী ও আন্তরিক পদক্ষেপের ফলে জেলার দুধের চাহিদার তেয়েও অধিক পরিমা উৎপাদন হচ্ছে। আমাদের এ ধারবাবাহিকতা বজায় রেখে আরো অধিক পরিমাণ উৎপাদন বৃদ্ধি করে জাতীয় পুষ্টি ঘাটতি পূরণেও ভুমিকা রাখতে পারব বলে আমরা আশাবাদী।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুদ্দিন গিয়াস বলেন, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি শুধুমাত্র আমাদের জাতীয় পুষ্টি ঘাটতিই পূরণ করবে না জাতীয় স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দুগ্ধ উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট আমাদেরকে সকলের আন্তরিক প্রচেষ্টা আগামীতে সুস্থ সবল জাতি গঠনেও সহায়ক ভূমিকা পালন করবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরীয়তপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

আপডেট সময় : ০১:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪