ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ট্রাম্পের সমালোচনা করায় রবার্ট ডি নিরোর অ্যাওয়ার্ড কেড়ে নিল আয়োজক সংস্থা

  • আপডেট সময় : ০৫:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
হলিউডের অস্কার বিজয়ী অভিনেতা রবার্ট ডি নিরোকে সম্মানিত করার ঘোষণা দিয়েছিল ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্রডকাস্টার’স লিডারশিপ ফাউন্ডেশন। আগামীকাল মঙ্গলবার (৪ জুন) অভিনেতার হাতে তুলে দেওয়ার কথা ছিল ‘সার্ভিস টু আমেরিকা’ অ্যাওয়ার্ড। কিন্তু সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করায় এই পুরস্কার প্রত্যাহার করেছে আয়োজক সংস্থা।

রবার্ট ডি নিরোকে সব সময় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা হিসেবে দেখা গেছে। তবে সম্প্রতি ট্রাম্প অপরাধী সাব্যস্ত হওয়ার পর, আদালতের বাইরে রবার্ট ডি নিরোকে ট্রাম্পের সমালোচনা করে সংবাদমাধ্যমে কথা বলতে দেখা গেছে। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে নিরোর করা মন্তব্যের বেশ কিছু শব্দকে আপত্তিকর বলছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্রডকাস্টার’স লিডারশিপ ফাউন্ডেশন।

সংস্থার এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিকের বাক্‌স্বাধীনতা ও জনসংযোগ স্থাপনকে আমরা সমর্থন করি। কিন্তু রবার্ট ডি নিরোর জনহিতকর কাজকে যে আমরা চিহ্নিত করব, তা থেকে আমাদের বিরত করেছে তাঁর সাম্প্রতিক কিছু কাজকর্ম।’

উল্লেখ্য, সাবেক পর্নস্টার স্টর্মি ডানিয়েলসের মুখ বন্ধ করতে ঘুষ দেওয়ার ঘটনায় আলোচিত ‘হাশ মানি’ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী হলেন। গত বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতের জুরিরা সবগুলো অভিযোগে তাঁকে দোষী ঘোষণা করেন। তাঁর সাজা নির্ধারণের জন্য আগামী ১১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত, হলিউডের কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো ‘দ্য আইরিশম্যান’, ‘দ্য গডফাদার: পার্ট ২’, ‘র‍্যাগিং বুল’ এবং ‘ট্যাক্সি ড্রাইভার’-এর মতো সিনেমা দিয়ে গোটা বিশ্বের কাছে এক পরিচিত নাম। তিনি দুটি অস্কার পুরস্কার জিতেছেন এবং তাঁর পুরো ক্যারিয়ারে সাতবার মনোনয়ন পেয়েছেন অস্কারে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের সমালোচনা করায় রবার্ট ডি নিরোর অ্যাওয়ার্ড কেড়ে নিল আয়োজক সংস্থা

আপডেট সময় : ০৫:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪