ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস

জঙ্গিবাদ দমনে ১৪ দেশের যৌথ ঘোষণা

  • আপডেট সময় : ১২:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • / 274
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রমবর্ধমান জঙ্গিবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছে ১৪ দেশের পুলিশ প্রধান ও আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। রাজধানীতে সহিংস উগ্রবাদ ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবেলায় করণীয় নির্ধারণে আয়োজিত তিনদিনের পুলিশ কনফারেন্স শেষে মঙ্গলবার যৌথ ঘোষণা স্বাক্ষরিত হয়েছে।

কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, যৌথ ঘোষণায় দক্ষিণ এশিয়া অঞ্চল এবং বিশ্বব্যাপী অপরাধের প্রকৃতি চিহ্নিতকরণ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে একটি কৌশল উদ্ভাবনের বিষয় গুরুত্ব পেয়েছে।

এছাড়া কনফারেন্সে সদস্য দেশসমূহের মধ্যে সহযোগিতা জোরদার, পারস্পরিক তথ্য বিনিময় ও  অপরাধ দমনে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে যৌথ সিম্পোজিয়াম ও প্রশিক্ষণ আয়োজনের বিষয়গুলো আলোচিত হয়। রবিবার শুরু হওয়া পুলিশ প্রধানদের এ কনফারেন্সে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশসমূহসহ ১৪টি দেশের পুলিশ প্রধান এবং ইন্টারপোল, ফেসবুকের প্রতিনিধিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পুলিশ প্রধানরা অংশ নেন। কনফারেন্সে বিভিন্ন বিষয়ে ১৪টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জঙ্গিবাদ দমনে ১৪ দেশের যৌথ ঘোষণা

আপডেট সময় : ১২:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭