ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে সহায়তার চাল বিতরণ দুই দফায় ৬ হাজার ৫৯৮ টাকা বাড়ল সোনার দাম বয়সের ভারে নুয়ে বৃদ্ধ বারেকের সংসার চলে শাপলা বিক্রির আয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটিক পার্টি ইরানের স্পিকার |: যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ পোশাকশ্রমিকদের নতুন বেতন বাস্তবায়ন জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয়

দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১০:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
এছাড়া, বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধী দলের নেতা জিএম কাদের এমপি, আমির হোসেন আমু এমপি, আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ওবায়দুল কাদের এমপি, রাশেদ খান মেনন এমপি, আনিসুল হক এমপি, বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এমপি, আবদুল লতিফ সিদ্দিকী এমপি, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, ডা. দীপু মনি এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং এ কে এম রেজাউল করিম তানসেন এমপি। সভাপতির অভিপ্রায় অনুযায়ী অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের ৩য় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। আগামীকাল ৬ জুন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিন অধিবেশন হবে না। তবে ২২ জুন ও ২৯ জুন শনিবার অধিবেশন চলবে। এছাড়া প্রতিদিন সকাল ১১টা হতে ১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত অধিবেশন চলবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়। আগামী ১৩ জুন অধিবেশন মুলতবি হয়ে ১৯ জুন পুনরায় শুরু হবে। সংসদের কার্যাবলীর পরিমান বিবেচনায় স্পিকার দ্বাদশ জাতীয় সংসদের ৩য় (বাজেট অধিবেশন) অধিবেশনের স্থায়িত্বকাল নির্ধারণ করবেন মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোন পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮২টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১ হাজার ৮৯০টি প্রশ্নসহ মোট ১ হাজার ৯৭২টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৫৪টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এ নোটিশ পাওয়া যায়নি। বিধি-১৩১ এ সিদ্ধান্ত প্রস্তাবের সংখ্যা ১২৯টি। বেসরকারি বিলের নোটিশ পাওয়া যায়নি। ৫টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ৩টি, পাশের অপেক্ষায় ১টি ও সংসদে উত্থাপনের অপেক্ষায় ১টি।
বৈঠক সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। এ সময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪