ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ প্রার্থীর নতুন ইতিহাস গড়ার পথে জয় ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন চাঁদপুরে ১০০ মেধাবী শিক্ষার্থী পেলেন ১০ হাজার টাকা সহায়তা ডিবি কার্যালয়ে নেয়া হলো শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে সহায়তার চাল বিতরণ দুই দফায় ৬ হাজার ৫৯৮ টাকা বাড়ল সোনার দাম বয়সের ভারে নুয়ে বৃদ্ধ বারেকের সংসার চলে শাপলা বিক্রির আয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটিক পার্টি ইরানের স্পিকার |: যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ পোশাকশ্রমিকদের নতুন বেতন বাস্তবায়ন জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো

আশ্রয়ণ প্রকল্পের আওতায় দিনাজপুরে ১৩ হাজার ২৪০ টি পরিবারকে বাড়ী হস্তান্তর

  • আপডেট সময় : ০৬:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় জেলার ১৩ টি উপজেলায় ৫ ধাপে ১৩ হাজার ২৪০ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
আজ শনিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ। তিনি বলেন, সারা দেশের ন্যায় দিনাজপুর জেলায় ৫ ধাপে ১৩ টি উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের এই বাড়ীগুলো হস্তান্তর করা হয়েছে। গত বছর ৯ আগস্ট ডিজিটাল পদ্ধতিতে এ্যাপের মাধ্যমে দিনাজপুর জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত জেলা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসক বলেন, পঞ্চম ধাপে সারা দেশের ন্যায় আগামী ১১ জুন দিনাজপুরের দুই উপজেলা বীরগঞ্জ ও নবাবগঞ্জে ৯০৯ টি পরিবারের মধ্যে বাড়ী হস্তান্তর করা হবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বাড়ীগুলো ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মধ্যে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পর্যায়ে জেলার নবাবগঞ্জ উপজেলায় ১১ টি ও বীরগঞ্জ উপজেলায় ৮৯৮ টি পরিবারের কাছে বাড়ীগুলো হস্তান্তর করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আশ্রয়ণ প্রকল্পের আওতায় দিনাজপুরে ১৩ হাজার ২৪০ টি পরিবারকে বাড়ী হস্তান্তর

আপডেট সময় : ০৬:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪