ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঈদ সিনেমায় নাম লেখালো ‘ডার্ক ওয়ার্ল্ড’

  • আপডেট সময় : ০৮:৪৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

তুফান, রিভেঞ্জ ও ময়ূরাক্ষীর সঙ্গে এবার ঈদ সিনেমায় নাম লেখালো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘ডার্ক ওয়ার্ল্ড’। আজ শনিবার আজকালের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন এই নির্মাতা নিজেই।

তিনি বলেন, অনেকে হিসেব করেছি। এতটুকু বুঝেছি আমাদের সিনেমা বিগ অ্যারেজম্যান্টে আর দারুন সব অভিনয় শিল্পী দিয়ে নির্মিত। সিনেমায় দম আছে। অতীতেও যারা আমার সিনেমা দেখেছেন সে তুলনায় এ সিনেমা একেবারেই ভিন্ন আবহের। যে কারণে দুই কোটি টাকা খরচ হয়েছে প্রযোজকের।

এই প্রতিযোগিতার বাজারে কতটুকু সফল হবেন এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, ‘আমরা আশাবাদী। কারণ আমাদের ছবিতে দারুন একটা গল্প আছে। এই গল্পই আমাদের সফলতার চাবিকাঠি।’

এদিকে রেন্টাল চড়া এমন সংবাদে ‍তুফান বিমুখ বুকিং এজেন্টরা দৌড়ঝাঁপ শুরু করেছেন ‘ডার্ক ওয়ার্ল্ডের’ অফিসে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক স্লিপ কাটা না হলেও বেশকিছু হল থেকে আশ্বাস পাওয়া গেছে বলে মানিক দাবি করেছেন।

ডার্ক ওয়ার্ল্ড ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে নবাগত মুন্না খানকে। এছাড়া মিশা শওদাগর, কৌশানি মুখার্জি, দীপা খন্দকার, শিবা শানু, বড়দা মিঠু ও চিকন আলীসহ আরও অনেককেই অভিনয় করেছেন।

আজকালের খবর/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদ সিনেমায় নাম লেখালো ‘ডার্ক ওয়ার্ল্ড’

আপডেট সময় : ০৮:৪৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪