সংবাদ শিরোনাম ::
জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ
- আপডেট সময় : ০৮:৪৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
- / 249
গ্যাসের মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে দলগুলোর নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
বুধবার বেলা ১১টার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল সহকারে মোর্চাভুক্ত দলগুলো জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে। পথিমধ্যে তারা পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ।




















