ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৯

  • আপডেট সময় : ০১:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • / 270
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে ৯ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। আজ ভোররাতে বালুখালী পানবাজার ও হাকিম পাড়া ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে।
ক্যাম্পের দায়িত্বরত আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ভোর রাতের দিকে ক্যাম্প-৯ ও ১০ এর পানবাজার এবং হাকিমপাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়ে কয়েকটি বসতি। পানবাজার ক্যাম্পে স্থানীয় একজনসহ ৫ জন ও হাকিমপাড়া ক্যাম্পে ৪ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন মো. হারেছ (১২), ফুতুনি(৩৪), মো. কালাম, সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, হোসেন আহমদ(৩২), তাঁর স্ত্রী আনোয়ারা বেগম(২৮) ও তাদের সন্তান আবদুল করিম (৪)।
নিহতদের মরদেহ উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।
এপিবিএন কর্মকর্তা জানান, পুলিশ ও ক্যাম্পের লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও উদ্ধার অভিযান অভ্যাহত রেখেছে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ বছরের এক শিশু, ১২ বছরের এক কিশোর ও কয়েকজন নারী রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৯

আপডেট সময় : ০১:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪