ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সিরিয়ায় মসজিদে বোমা, নিহত ৪২

  • আপডেট সময় : ১২:০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • / 276
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আল-জিনা গ্রামে একটি মসজিদে বিমান হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার জানায়, মাগরিবের নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের ওপর হামলা চালানো হয়। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট বৃহস্পতিবার সিরিয়ার ইদলিব প্রদেশে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

তবে মসজিদে হামলার বিষয়টি এই সামরিক জোট অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সেনা কমান্ডার তাদের হামলায় বেসামরিক কোনো লোক হতাহত হয়েছে কিনা তা স্পষ্ট করেননি।

তবে একই সময় আলেপ্পো ও ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনী এবং রাশিয়ার নেতৃত্বে বিমান হামলার ঘটনা ঘটেছে। কিন্তু মসজিদে হামলার দায় কোনো পক্ষই স্বীকার করছে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়ায় মসজিদে বোমা, নিহত ৪২

আপডেট সময় : ১২:০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭