ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, ক্রুদ্ধ রাশিয়া

  • আপডেট সময় : ০১:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জার্মানিতে ২০২৬ সাল থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রও অন্তর্ভুক্ত থাকবে। প্রতিরোধ শক্তি বাড়াতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর তিন দিনব্যাপী ৭৫তম শীর্ষ সম্মেলনের শেষ দিন এই ঘোষণা দেয়া হয়।

দেশটির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজও। তবে রাশিয়া সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে স্নায়ুযুদ্ধকালীন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা ফিরে আসতে পারে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা শীতল যুদ্ধের দিকে অবিচলিত পদক্ষেপ নিচ্ছি। তিনি বলেন, সরাসরি সঙ্ঘাতের ইঙ্গিত নিয়ে ফের স্নায়ুযুদ্ধের পরিস্থিতি ফিরে আসছে।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, ক্রুদ্ধ রাশিয়া

আপডেট সময় : ০১:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪