ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

‘আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে, নতুবা সরকার ব্যবস্থা নেবে’

  • আপডেট সময় : ০৬:৩০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমার বিশ্বাস নতুন প্রজন্মের ছাত্রছাত্রী যারা কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছেন এবং সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, সে আদেশ মেনে অবশ্যই তারা ঘরে ফিরে যাবেন। আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, দুঃখ-কষ্ট ভোগ করুক, সেগুলো পরিহার করে ব্যবস্থা নেবেন।’

শুক্রবার (১২ জুলাই) সকালে মন্ত্রী তার নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আন্দোলনকারীদের সতর্ক করে মন্ত্রী বলেন, ‘আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে। আর যদি তারা ফিরে না যায় তবে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সরকারের দায়িত্ব জনগণের সুবিধা ও অসুবিধা দেখা। এখানে যদি কেউ বাধাগ্রস্ত করে, সরকার সেখানে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।’

তিনি আরও বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৭ জন সদস্যকে হত্যা করেছে, সেই প্রেতাত্মারা কোটা আন্দোলনের সঙ্গে জড়িত ও ষড়যন্ত্রে লিপ্ত।’

এ সময় মন্ত্রীর সঙ্গে কসবা-আখাউড়া আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ঢাকা থেকে ট্রেনযোগে তার নিজ নির্বাচনি এলাকা আখাউড়ায় আসেন। পরে তিনি কসবার উদ্দেশে আখাউড়া ত্যাগ করেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে, নতুবা সরকার ব্যবস্থা নেবে’

আপডেট সময় : ০৬:৩০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪