ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

যশোরে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৭০২ মেট্রিক টন

  • আপডেট সময় : ০১:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলতি বোরো মওসুমে জেলার ৮ উপজেলায় সরকারিভাবে ১৫ হাজার ৭০২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান কেনা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা ।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলায় ২ হাজার ৫শ’৬৩ মেট্রিক টন বোরো ধান, মণিরামপুর উপজেলায় ২ হাজার ৮শ’ ২৩ টন, কেশবপুর উপজেলায় ১হাজার ২শ’৭৭ টন, অভয়নগর উপজেলায় ১হাজার ৩শ’ ৯১ টন, ঝিকরগাছা উপজেলায় ১হাজার ৯শ’ ১১ টন, শার্শা উপজেলায় ২ হাজার ৩শ’ ২৮ টন, বাঘারপাড়া উপজেলায় ১ হাজার ৬শ’ ১৭ টন এবং চৌগাছা উপজেলায় ১ হাজার ৭শ’ ৯২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতিকেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২টাকা। গত মে মাসের ৭ তারিখ থেকে শুরু হওয়া সংগ্রহ অভিযান আগামি ৩১ আগষ্ট পর্যন্ত চলবে। লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত মোট সাড়ে ৫হাজার মেট্রিক টন ধান সংগৃহীত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬০ হাজার হেক্টর ৫শ’ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ধানের আবাদ হয়েছে ১ লাখ ৬০ হাজার ৬৭৫ হেক্টর জমিতে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেফাউর রহমান জানান, কৃষকরা যাতে সরাসরি সরকারি খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারেন সেজন্য ব্যাপক প্রচার প্রচারণা চলানো হচ্ছে। কৃষক অ্যাপস এর মাধ্যমে কৃষকদের বোরো ধান বিক্রির নিবন্ধন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৭০২ মেট্রিক টন

আপডেট সময় : ০১:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪