ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ফিলিস্তিনিদের জন্য সেপ্টেম্বর পর্যন্ত তহবিল রয়েছে: জাতিসংঘ

  • আপডেট সময় : ০১:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘ সংস্থার
(ইউএনআরডব্লিউএ) একটি অঙ্গীকারমূলক সম্মেলনে জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস দাতাদের কাছে সাহায্যের জন্য অনুরোধ জানানোর পর সংস্থাটি জানায়, গাজায় যুদ্ধ বিধ্বস্তদের সহায়তার জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তহবিল রয়েছে।
ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইউএনআরডব্লিউএ-এর কিছু সংখ্যক কর্মচারী হামাসের হামলায় অংশ নেওয়ার ব্যাপারে জানুয়ারিতে ইসরায়েলি অভিযোগের পর বেশ কয়েকটি দেশ অর্থায়ন বন্ধ করে দেওয়ার ঘটনায় ‘আমরা এজেন্সির উপর আস্থা ফিরিয়ে আনতে অংশীদারদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছি’।
লাজারিনি বলেছেন, তহবিলের নতুন প্রতিশ্রুতি সেপ্টেম্বর পর্যন্ত জরুরি কার্যক্রম নিশ্চিত করতে সহায়তা করবে।
গুতেরেস ইউএনআরডব্লিউএ’র সহায়তা না পেলে ফিলিস্তিনিরা একটি ‘গুরুত্বপূর্ণ লাইফলাইন’ হারাবে বলে সতর্ক করে দিয়ে ইউএন এজেন্সিকে তহবিল দেওয়ার জন্য দাতাদের কাছে অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, গাজায় উদ্বাস্তুদের জন্য ইউএনআরডব্লিউএ’র এর কোন বিকল্প নেই।’
গুতেরেস বলেছেন, যুদ্ধে ইউএনআরডব্লিউএ’র ১৯৫ জন কর্মী নিহত হয়েছে। যা জাতিসংঘের ইতিহাসে কর্মীদের জন্য সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
মার্কিন কংগ্রেস ইউএনআরডব্লিউএ এর জন্য আরও অর্থায়নে বাধা দিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ফিলিস্তিনি বেসামরিকদের সহায়তায় ইউএনআরডব্লিউএর পরিবর্তে অন্যান্য সংস্থায় তহবিল দেওয়ার নির্দেশ দিয়ে বলেছে, ইউএনআরডব্লিউএ সাহায্য বিতরণের জন্য স্বতন্ত্রভাবে সক্ষম।
হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ৩৮,৩৪৫ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিস্তিনিদের জন্য সেপ্টেম্বর পর্যন্ত তহবিল রয়েছে: জাতিসংঘ

আপডেট সময় : ০১:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪