ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

একমঞ্চে ‘হঠাৎ বৃষ্টি’র নায়ক-গায়ক

  • আপডেট সময় : ০৬:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

ঢাকা মাতালেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। শুক্রবার (১২ জুলাই) রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘ঢাকা মেলাঞ্চলি’ কনসার্টে নচিকেতা পরিবেশনায় মুগ্ধ হলেন অসংখ্য দর্শক। কনসার্টে একসঙ্গে প্রথমবারের মতো মঞ্চে উঠেছিলেন ‘হঠাৎ বৃষ্টি’র নায়ক ফেরদৌস আহমেদ এবং গায়ক নচিকেতা ।

সামাজিক যোগাযোগমাধ্যমে নচিকেতার সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেছেন ফেরদৌস। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ নচিকেতা দা, অনেক দিন পর দেখা এই প্রথম আমরা একসাথে ঢাকার মঞ্চে।’

ক্যাপশনের শেষাংশে ফেরদৌস বলেছেন, ‘এ যেন হঠাৎ বৃষ্টি। কি অসাধারণ একজন সুরকার এবং সিঙ্গার। হঠাৎ বৃষ্টি কিন্তু নচিকেতা দার প্রথম চলচ্চিত্র। অনন্ত ভালোবাসা তোমার জন্য।’ এ পোস্টে দুই স্টারের ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন।

এদিকে অভিনেতার পোস্টে কমেন্ট করেছেন রাহাতুল ইসলাম রাসেল নামে এক ভক্ত। তিনি লিখেছেন, ‘আপনি আমার খুব পছন্দের একজন অভিনেতা।

আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা রইল, ফেরদৌস ভাই আপনার হঠাৎ বৃষ্টি সিনেমা এটা ভোলা যায় না, আর নচিকেতা দার গান গুলো অসাধারণ, আমি আপনাদের সিনেমার গান বা অডিও গান সব সময় শুনে থাকি, এককথায় আমি আপনাদের খুব বড়ো ভালোবাসার ফ্যান সেই হঠাৎ বৃষ্টি থেকে শুরু করে।’

সোহাগ হোসেন নামে আরেক ভক্তের ভাষ্য, ‘শুভকামনা রইলো সবসময় ভাই, এভাবেই এগিয়ে যেতে হবে। হঠাৎ বৃষ্টি ছায়া ছবি অতুলনীয় একটি চলচ্চিত্র এবং দর্শক সমর্থন প্রিয় ছায়া ছবি যা সমাজের বাস্তবতা তুলে ধরে।’

নচিকেতা আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার শিল্পী। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একমঞ্চে ‘হঠাৎ বৃষ্টি’র নায়ক-গায়ক

আপডেট সময় : ০৬:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪