ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কোটা আন্দোলনে বিএনপির নাম জড়ানো সরকারের অপকৌশল: মির্জা আব্বাস

  • আপডেট সময় : ০৬:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
কোটা সংস্কার আন্দোলনে বিএনপির নাম জড়ানোকে সরকারের অপকৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার অপপ্রয়াস চালাচ্ছে সরকার। কোটা সংস্কার আন্দোলন যারা করছে, তাদের দাবি-দাওয়া ন্যায্য। সরকার বলছে, এর সঙ্গে বিএনপি আছে। এসব কথা তারা বলছে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য। আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য এটা তাদের একটা অপপ্রয়াস।

শনিবার (১৩ জুলাই) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, আমরা ভয় পাচ্ছি, এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা (সরকার) করছে কিনা। এ দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি।

এখন সরকারের পতন ঘটানো বিএনপির চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কিছুই থাকবে না। এই হায়নারের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটা আন্দোলনে বিএনপির নাম জড়ানো সরকারের অপকৌশল: মির্জা আব্বাস

আপডেট সময় : ০৬:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪