ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির নির্বাচন ২৬ জুলাই

  • আপডেট সময় : ০৭:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / 229
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

নির্বাচনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতি (সিনে ডিরেক্টোরিয়াল অ্যাসোসিয়েটস অব বাংলাদেশের-সিডাব)। আগামী ২৬ জুলাই ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন এফডিসিতে অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছেন। তারা হলেন-কাজী মনির-মাজহার বাবু পরিষদ ও খায়রুল বাশার-আলমগীর রতন পরিষদ। দুই প্যানেলে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮৬ জন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাজহার বাবু বলেন, ‘সবার ভালোবাসায় নির্বাচিত হলে আমাদের চেষ্টা থাকবে সহকারী পরিচালকদের স্বার্থ রক্ষায়। সবার সঙ্গে মতবিনিময় করেই চলচ্চিত্রের কল্যাণের জন্য আমি নিবেদিত হয়ে কিছু করতে চাই। চলচ্চিত্র পরিবারে কোথাও যেন কোনোরকম বৈষম্য না থাকে, তা দূর করে চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমার বিশ্বাস আমার সহকারী পরিচালক পরিবার আমাকে সেই পথে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। সহকারী পরিচালক ছাড়া কোনো চলচ্চিত্র নির্মাণ করা যায় না। তাই এই নির্বাচনের দিকে সবারই খেয়াল রয়েছে। অনেক ক্ষেত্রে এই সমিতির নেতৃত্ব অনেকটাই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতি নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব রয়েছেন চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরন। তার সঙ্গে রয়েছেন বজলুর রাশেদ চৌধুরী ও মো. সালাউদ্দিন।

নির্বাচন কশিনার শাহ আলম কিরন বলেন, ‘আজকের সহকারী কালকের পরিচালক। আমরা অনেকেই সহকারী পরিচালক সমিতির সদস্য ছিলাম, সেখান থেকেই আজ পরিচালক হয়েছি। আমরা বিশ্বাস করি, আগামী দিনেও ভালো পরিচালক বেরিয়ে আসবে এই সমিতি থেকে। আমি চেষ্টা করব, সঠিকভাবে দায়িত্ব পালন করতে। আশা করি, বিগত দিনের মতোই আসন্ন নির্বাচনও সঠিকভাবে করতে পারব।’

উল্লেখ্য, ১৯৮০ সালে সিডাব প্রতিষ্ঠিত হয়। সে সময় প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন চিত্রপরিচালক শওকত জামিল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আবুল খায়ের বুলবুল।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির নির্বাচন ২৬ জুলাই

আপডেট সময় : ০৭:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪