ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

‘কোটা বিরোধী আন্দোলনের নামে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে’

  • আপডেট সময় : ০৬:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের নামে সরকারবিরোধী আন্দোলন করা হচ্ছে। এর সঙ্গে বিএনপি ও জামায়াত জড়িত রয়েছে। আওয়ামী লীগের এমন আশঙ্কা গতকাল রাতে স্পষ্ট হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গতকাল রাতে আন্দোলনের নামে শিক্ষার্থীদের অনেকের রাজনৈতিক বক্তব্য ও কুৎসিত স্লোগান শুনেছি। এতদিন আমরা যে আশঙ্কা করেছিলাম, কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকারবিরোধী আন্দোলন করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, এর সঙ্গে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশ্যেই করছে। আমাদের আশঙ্কা গতকাল রাতে আরও স্পষ্ট।

কোটা আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, কোটা সংস্কারের চলমান আন্দোলন নিয়ে আমাদের অবস্থান জানিয়েছি। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মতামত ব্যক্ত করেছেন।

তিনি বলেন, যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন সেটি আদালত কর্তৃক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই। বিচারাধীন বিষয়ে মতামত দেওয়া আদালত অবমাননার সামিল। আমরা বার বার স্বরণ করিয়ে দিয়েছি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘কোটা বিরোধী আন্দোলনের নামে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে’

আপডেট সময় : ০৬:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪