ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

শিগগিরই খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য

  • আপডেট সময় : ০৪:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনের সব শক্তি প্রয়োগ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, যেহেতু পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, তাই শিগগিরই খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (২৬ জুলাই) সকালে উপাচার্যসহ শিক্ষকদের একটি দল প্রথমে পরিদর্শন করে রোকেয়া হল। এরপর স্যার এ এফ রহমান হল ঘুরে দেখেন তারা।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে আর্থিক বরাদ্দ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে হলসমূহ সংস্কার করে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু করা হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, গুলিসহ যা হয়েছে তার কোনটিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছিল না।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন হল ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাস্টারদা সূর্যসেন ও স্যার এ এফ রহমান হল।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি বলেছে, বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন হলের ৩০০টি রুম পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, বিশ্ববিদ্যালয় খোলার পর শুধু বৈধ শিক্ষার্থীরাই হলে থাকার সুযোগ পাবেন।

রোকেয়া হলের প্রভোস্ট ড. নিলুফার পারভীন বলেছেন, সহিংসতা এড়াতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি আমরা।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিগগিরই খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য

আপডেট সময় : ০৪:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪