ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বাবার কবরে চিরনিদ্রায় শাফিন আহমেদ

  • আপডেট সময় : ০৮:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। মঙ্গলবার (৩০জুলাই) বিকেল ৩টায় রাজধানীর বনানী কবরস্থানে বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্তর কবরে সমহিত করা হয়েছে তাকে।

এর আগে জোহরের নামাজের সময় শাফিনের মরদেহ নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। সেখানে জানাজা ও সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে শাফিন আহমেদের নিথর দেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।

শাফিনের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্র থেকে শাফিন আহমেদকে বহন করা উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যা ৬টার কিছু পরে বিমানবন্দর থেকে শাফিন আহমেদের কফিন বের করা হয়। নিয়ে যাওয়া হয় উত্তরার বাসায়।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শো করতে গিয়েছিলেন শাফিন আহমেদ। শো’য়ের আগে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবার কবরে চিরনিদ্রায় শাফিন আহমেদ

আপডেট সময় : ০৮:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪