ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আগামীকাল রাস্তায় নামছে আওয়ামী লীগ

  • আপডেট সময় : ০৭:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে আগামীকাল রাস্তায় নামছে আওয়ামী লীগ। নতুন কর্মসূচি অনুসারে ঢাকাসহ সব মহানগরে নেতাকর্মীদের জমায়েতের পাশাপা‌শি সারা দেশের ইউ‌নিয়ন পর্যায়ে জমায়েত হওয়ার নির্দেশনা দিয়েছে দলটি।

শনিবার (৩ আগস্ট) আওয়ামী লীগের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ হয়, এমন কোনো প‌রি‌স্থি‌তিতে না জড়াতে বলা হয়।

কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রবিবার সারা দেশের পাড়া-মহল্লায় প্রতিবাদ মিছিল করবেন দলীয় নেতাকর্মীরা। পরদিন সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোকযাত্রা করবে দলটি।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে শনিবারের (৩ আগস্ট) শোক মিছিল স্থগিত করে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পাল্টাপাল্টি কর্মসূচি দিলে সংঘাত হতে পারে। এ কারণে আমরা আমাদের শুক্র ও শনিবারের শোক মিছিল বাতিল করেছিলাম।

‘সহিংসতায় ৩২ শিশু নিহত হয়েছে’ ইউনিসেফের প্রতিবেদন নিয়ে কথা বলেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, অবুঝ শিশুকে মেরে ক্ষমতাসীন দলের লাভ নেই। লাভ আছে যারা একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের।

তার পরও আমরা ইউনিসেফের কাছে বলব, ৩২ শিশুর নাম প্রকাশ করেন। আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামীকাল রাস্তায় নামছে আওয়ামী লীগ

আপডেট সময় : ০৭:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪