ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

শেখ হাসিনার বিচার দাবি বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের

  • আপডেট সময় : ০৬:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাবি প্রতিনিধি
সারাদেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে আসেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই- খুনি হাসিনার বিচার চাই’, ‘অপরাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ স্লোগান দেন।

আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘ছাত্র রাজনীতি নয়, প্রয়োজন রাজনৈতিক সচেতনতা।

ক্যাডারভিত্তিক বাহিনী বানানো, নির্যাতন-নিপীড়ন, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি। ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকায় ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে। ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকলে পথ হারাবে না বাংলাদেশ। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে। পেশিশক্তির রাজনীতি, নির্যাতন-নিপীড়নের রাজনীতি, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির পতনের সময় এসেছে।

এরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা নিজেদের ফেসবুক স্ট্যাটাসে আজকের এই কর্মসূচি ঘোষণা করেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ হাসিনার বিচার দাবি বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৬:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪