ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কুমিল্লায় বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

  • আপডেট সময় : ০৫:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বাতিসা নানাকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার বাতিসা নানাকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। আজ ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আমরা নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

আপডেট সময় : ০৫:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪