ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

এনিগমা টিভিতে গাইবেন ক্লোজআপ তারকা মোহাম্মদ রাশেদ

  • আপডেট সময় : ০৮:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

এনিগমা টিভি’র নিয়মিত আয়োজন “আজ গানের দিন”। দর্শকশ্রোতা প্রিয়তায় এগিয়ে চলা অনুষ্ঠানটি ইতিমধ্যে শুরু হয়েছে সিজন-৩। আয়োজনের চতুর্থ পর্বে রবিবার দেখা যাবে ক্লোজআপ তারকা মোহাম্মদ রাশেদকে। ইউসুফ আহমেদ খানের উপস্থাপনায় এদিন আড্ডায় গান ও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে দেখা যাবে। “আজ গানের দিন” অনুষ্ঠানটি দেখা যাবে সপ্তাহের প্রতি রবিবার রাত ৮টায় সরাসরি এনিগমা টিভিতে।
মোহাম্মদ রাশেদ ছোটবেলায় হামদ-নাত ও গজল গেয়ে প্রশংসা কুঁড়িয়েছেন। মূলত রেডিও ও টেলিভিশনে গান শুনে শুনে গানের প্রতি ভালবাসা তৈরি হয় তার। ১৯৯০ এর দিকে চট্টগ্রামের আর্য সঙ্গীত একাডেমীতে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেয়া শুরু করেন ওস্তাদ ভূপতি ধরের কাছে। এরপর উচ্চাঙ্গ ও নজরুলে তালিম নেন ওস্তাদ এমদাদুল হক সেলিমের কাছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও শিল্পকলার তালিকাভুক্ত শিল্পী রাশেদ। সঙ্গীতে তার আদর্শ কুমার বিশ্বজিৎ ও মোহাম্মাদ রাফি। ২০০৩ সালে বেন্সন অ্যান্ড হেইজেস এর সঙ্গীত প্রতিযোগিতায় সারা বাংলাদেশে বেস্ট ভোকালিস্ট হিসেবে সম্মানিত হন তিনি। ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় ষষ্ঠতম রাশেদ সঙ্গীত পরিবেশন করতে গিয়েছেন পৃথিবীর বহু দেশে। এ পর্যন্ত প্রায় ২০০টি মৌলিক গান রয়েছে এই শিল্পীর এবং রয়েছে দুটি একক ও ২০ টির মতো মিশ্র এ্যালবাম।
রাশেদ বলেন, এনিগমা টিভির নিয়মতি আয়োজনে গান গাইতে পারাটা আমার জন্য বিশেষ কিছু। কারণ কর্তৃপক্ষ বেশ যত্ন নিয়ে অনুষ্ঠান করে বলেই জানি। এ জন্য একটু চাপও অনুভব করছি। আশা করছি এনিগমা টিভির দর্শকদের ইতিবাচক সাড়া পাবো।
এ ব্যাপারে এনিগমা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, আমরা প্রত্যেক শিল্পীর নিজস্বতা তুলে ধরতে চাই। ১ম ও ২য় সিজনের দর্শক-শ্রোতাপ্রিয়তার কারণে ৩য় সিজনকে একুট ভিন্নতা দেওয়া হয়েছে। এই সিজনে থাকছে ৩৬টি পর্ব। আগামী বছরের ১৩ এপ্রিল এই সিজনের শেষ পর্ব দেখানো হবে।
এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড নির্মিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এনিগমা টিভি’র ফেসবুক পেজ enigmabd.tv, ইউটিউব চ্যানেল enigmabd  ও ওয়েবসাইট enigmabd.tv  থেকে। এছাড়াও দেখতে পাবেন আজ গানের দিন-এর ওয়েবসাইটে www.aajgaanerdin.com-এ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনিগমা টিভিতে গাইবেন ক্লোজআপ তারকা মোহাম্মদ রাশেদ

আপডেট সময় : ০৮:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪