ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

আত্মহত্যা করলেন মালাইকার বাবা

  • আপডেট সময় : ০৬:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বলিউড ডিভা মালাইকা আরোরার বাবা অনিল আরোরা একটি ৬তলা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে রয়েছে বান্দ্রা পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের দল। এখনও পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি। বলা হচ্ছে, মালাইকার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

অভিনেত্রীর প্রাক্তন স্বামী আরবাজ খান শুরুতেই পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। পুলিশ মৃতদেহ পাঠিয়েছে পোস্টমর্টেমে। চলছে পরিবারের লোকের সঙ্গে কথা বলা।

সূত্রের খবর, বুধবার সকাল ৯টায় প্রথম খবর পাওয়া যায় এই ঘটনার। তবে মালাইকা এই মুহূর্তে পুনেতে রয়েছেন। দুঃসংবাদ পেয়েই তিনি মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন।

মালাইকার যখন ১১ বছর বয়স, তখনই তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। ভারতীয় নৌ-সেনায় কর্মরত ছিলেন অভিনেত্রীর বাবা। দুই মেয়ে বিনোদন জগতের অন্যতম মুখ হলেও, নিজে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করতেন মালাইকার বাবা। হিন্দু পঞ্জাবি পরিবারে জন্মেছিলেন অনিল আরোরা। খ্রিষ্টান মালয়লি পরিবারের মহিলা জয়েস পলিক্র্যাপকে বিয়ে করেছিলেন তিনি।

২০২২ সালে, মালাইকা একটি সাক্ষাৎকারে কেবল তার ‘আশ্চর্যজনক’ শৈশব সম্পর্কেই নয় বরং তার জীবনের প্রথম বছরগুলিতে কীভাবে তিনি কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন, সে সম্পর্কেও কথা বলেছিলেন। তিনি স্মৃতিচারণ করেছিলেন যে, কীভাবে তার যখন মাত্র ১১ বছর বয়স, তখন তার বাবা-মা অনিল আরোরা এবং জয়েস পলিক্র্যাপের বিবাহবিচ্ছেদ হয়েছিল।

মালাইকা এবং তার বোন অমৃতা, যার বয়স তখন ছিল মাত্র ছয়, তাদের মায়ের সঙ্গে থানে থেকে চেম্বুরে চলে আসেন। গ্রাজিয়া ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাতকারে মালাইকা বলেছিলেন, ‘আমার একটি দুর্দান্ত শৈশব ছিল, তবে এটি সহজ ছিল না। এক কথায় বলতে গেলে, বলবো অশান্ত। কিন্তু কঠিন সময়গুলো আপনাকে গুরুত্বপূর্ণ শিক্ষাও দেয়। আমার বাবা-মায়ের বিচ্ছেদ আমাকে একটি নতুন এবং অনন্য লেন্সের মাধ্যমে আমার মাকে পর্যবেক্ষণ করতে সাহায্য করেছিল। সেই প্রাথমিক পাঠগুলোই আমার জীবন এবং পেশাগত যাত্রার ভিত্তি। আমি স্বাধীনচেতা, নিজের স্বাধীনতাকে মূল্য দেই এবং নিজের শর্তে জীবনযাপন করি।’

সূত্র: হিন্দুস্তান টাইমস ও এবিপি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আত্মহত্যা করলেন মালাইকার বাবা

আপডেট সময় : ০৬:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪