ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

  • আপডেট সময় : ০৪:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার ভোর ৬টার দিকে জাহাঙ্গীর হাওলাদার এবং বরকতুল্লাহ মারা যান বলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তারিকুল ইসলাম জানিয়েছেন। এ নিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় ৬ জনের মৃত্যু হল।

চিকিৎসক তারিকুল ইসলাম বলেন, ‌‘জাহাঙ্গীরের শরীরের ৭০ শতাংশ এবং বরকতুল্লাহর ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।’

দগ্ধদের মধ্যে যে আটজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল তাদের সবার অবস্থাই ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছিলেন চিকিৎসক তারিকুল।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের শীতলপুর এলাকার এস এন করপোরেশনে একটি জাহাজের পাম্প হাউজে কাজ করার সময় বিস্ফোরণের পর আগুন লেগে যায়। তাতে ১২ জন দগ্ধ হন। এরপর তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় পরে আটজনকে মালিকপক্ষের ব্যবস্থাপনায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে নেওয়া হয়।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আপডেট সময় : ০৪:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪