ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ০১:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র।

রোববার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেছেন, ‘আগে যে চুক্তি হয়েছিল, সেখানে ২০০ মিলিয়ন ডলার নতুন করে যোগ করা হয়েছে।’

মূলত, বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে যুক্তরাষ্ট এ অর্থ সহায়তা দেবে।

এছাড়া দেশটির সাথে বাংলাদেশের আগের সব চুক্তি চলমান থাকবে।

বৈঠকে আর্থিক খাতে আরো সহযোগিতা, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণসহ পাচার হওয়া অর্থ ফেরাতে ওয়াশিংটনের সহায়তা চেয়েছে ঢাকা।

অর্থ উপদেষ্টা বলেছেন, ‘আমাদের সাথে মূলত মার্কিন ফেডারেল ডিপার্টমেন্ট এবং ইউএসএআইডি’র আলাপ হয়েছে। আর্থিক খাতে যেসব সহযোগিতা দরকার সেসব বিষয়ে আলাপ হয়েছে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০১:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪