ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ও নিশি

  • আপডেট সময় : ১০:৫২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • / 346
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইমরান রহমান

কাল সারা রাত যেন ডুবে ছিলাম সাগরে
নীল জলের তলে কে যেন বেঁধেছিল বাহুডোরে।
সে কি তুমি, না কি মৎস্যকন্যা ?
আজও কি ফিরে আসে সেই যামিনী ,
তারার  পেখম মেলে প্রশ্ন করে ময়ূর ,
তুমি আজ কত দূর,
স্মৃতির সুরভি ছড়ায় কামিনী ?
নারী, সে তো নিশির যমজ বোন,
দুজনেই দিয়ে যায় স্বপনের নিমন্ত্রণ ,
তারপর হারিয়ে যায়
পাতায় পাতায় ঝরিয়ে শিশির।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারী ও নিশি

আপডেট সময় : ১০:৫২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭

ইমরান রহমান

কাল সারা রাত যেন ডুবে ছিলাম সাগরে
নীল জলের তলে কে যেন বেঁধেছিল বাহুডোরে।
সে কি তুমি, না কি মৎস্যকন্যা ?
আজও কি ফিরে আসে সেই যামিনী ,
তারার  পেখম মেলে প্রশ্ন করে ময়ূর ,
তুমি আজ কত দূর,
স্মৃতির সুরভি ছড়ায় কামিনী ?
নারী, সে তো নিশির যমজ বোন,
দুজনেই দিয়ে যায় স্বপনের নিমন্ত্রণ ,
তারপর হারিয়ে যায়
পাতায় পাতায় ঝরিয়ে শিশির।