ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিতই থাকছে

  • আপডেট সময় : ০১:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুসহ আরো অসংখ্য আহত হওয়ার ঘটনায় পুলিশের করা মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতই থাকছে।

সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রেখে জামিন প্রশ্নে জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে আদেশ দিয়েছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেয়।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।

হাইকোর্ট সোহেল রানাকে ২ অক্টোবর ছয় মাসের জামিন দেয়। পাশাপাশি রুলও জারি করা হয়। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ভয়াবহ ঘটনা ঘটে। ওই ঘটনায় ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন ১ হাজার ১৬৯ জন।

ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে ভবন মালিক সোহেল রানাকে গ্রেফতার করে র‌্যাব। এর পর থেকে তিনি ওই ঘটনায় দায়েরকৃত মামলায় কারাগারে আছেন। বিচারিক আদালতে ওই মামলার বিচার কার্যক্রম চলছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিতই থাকছে

আপডেট সময় : ০১:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪