ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

গুজরাটে মুসলমানদের উপর হিন্দুদের আক্রমন, নিহত ১

  • আপডেট সময় : ১২:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
  • / 303
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাজধানী নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সভাপতি অমিত শাহ্র কাটআউট; ১৫ মার্চ, ২০১৭। রয়টার্স

ভারতের গুজরাট রাজ্যে মুসলিম ও হিন্দু স্কুল ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘ্টনা বড় ধরনের সংঘর্ষে পরিণত হয়ে একজন নিহত ও প্রায় ১৪ জন আহত হয়েছেন।

রোববার গুজরাটের ঊর্ধ্বতন এক প্রশাসনিক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

গুজরাট ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য। এই রাজ্যের পাটান জেলার শীর্ষ কর্মকর্তা কে. কে. নিরালা জানিয়েছেন, মুসলিম ছাত্ররা খারাপ ব্যবহার করেছে হিন্দু ছাত্রদের এমন অভিযোগের জের ধরে প্রায় পাঁচ হাজার লোক ভাদাভালি গ্রামে মুসলিম বাসিন্দাদের ওপর হামলা চালায়। তারা মুসলিমদের বহু ঘরবাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মুসলিম সম্প্রদায়ের লোকজন পাথর নিক্ষেপ করে হামলার জবাব দেয়। এ সময় সহিংসতা নিয়ন্ত্রণে ও উত্তেজিত লোকজনকে সরিয়ে দিতে পুলিশ কাঁদুনে গ্যাস ও সাত রাউন্ড গুলিবর্ষণ করে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তি বজায় রাখতে গ্রামটিতে রাজ্য রিজার্ভ পুলিশের তিনটি কোম্পানিকে মোতায়েন করা হয়েছে বলে বলে জানিয়েছেন নিরালা।

২০০২ সালে হিন্দু-মুসলিম দাঙ্গায় রাজ্যটিতে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছিলেন, এদের অধিকাংশই মুসলিম।

ওই সময় নরেন্দ্র মোদি রাজ্যটির মুখ্যমন্ত্রী ছিলেন। স্বাধীন ভারতের সবচেয়ে প্রাণঘাতী এই দাঙ্গার সময় তিনি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ আছে। এই দাঙ্গায় তার কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেছেন মোদি।

২০১৩ সালে ভারতীয় সুপ্রিম কোর্টের নিয়োগ করা একটি প্যানেল জানিয়েছে, অভিযোগের বিষয়ে মোদিকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুজরাটে মুসলমানদের উপর হিন্দুদের আক্রমন, নিহত ১

আপডেট সময় : ১২:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭