ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

আবু সাঈদ হত্যা: ৫৬ জনকে বহিষ্কার ও ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বেরোবির

  • আপডেট সময় : ০৯:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বোরোবি) প্রশাসন আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত থাকায় ৫৬ শিক্ষার্থীকে এক ও দুই সেমিস্টার করে বহিষ্কারসহ ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী।

১০৯তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ৩৩ জনকে দুই সেমিস্টার ও ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ছাত্রত্ব শেষ এমন ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় বেরোবির অভিযুক্তদের বেশির ভাগই ছাত্রলীগের নেতা-কর্মী। এছাড়া হামলার সাথে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কিন্তু নোটিশের জবাব না আসায় আগামী সিন্ডিকেটের সভায় তাদের পূর্ণাঙ্গ বহিষ্কারের জন্য বিষয়টি আলোচনায় ওঠানো হবে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম শওকত আলী। একইসঙ্গে ২০১৮ সালে প্রণীত বিধিমালা অনুযায়ী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্যকে সমর্থন দিয়েছেন সিন্ডিকেট সদস্যরা।

১০৯তম সিন্ডিকেট সভায় ছাত্র সংসদ নির্বাচনের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো নির্বাচন হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ তৈরির কমিটিও করা হয়েছে ।

উপাচার্য বাসসকে জানান, বেরোবির ৩৩ জন শিক্ষার্থীকে দুই সেমিস্টার এবং ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচন হবে না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবু সাঈদ হত্যা: ৫৬ জনকে বহিষ্কার ও ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বেরোবির

আপডেট সময় : ০৯:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫