ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

৪ ঘণ্টা পর রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

  • আপডেট সময় : ০২:০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় চার ঘণ্টা পর সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে নেয়া হলে রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে, রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন বলেন, ‘রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরই বেলপুকুরে ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। সেটি আটকে থাকায় রাজশাহীর সাথে দেশের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং অফিসার আহসান উল্লাহ বলেন, ‘তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিল। সকাল সাড়ে ১০টার দিকে লাইন থেকে বগিটি সরিয়ে ফেলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪ ঘণ্টা পর রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট সময় : ০২:০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫