ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ

গাজার ধ্বংসস্তুপ থেকে ২ শতাধিক লাশ উদ্ধার

  • আপডেট সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তুপে পরিণত ভবনের নিচ থেকে ২১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেল এই খবর জানিয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যাকায় পাঁচ হাজার নারী ও শিশুসহ ১৪ হাজার ২০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

গাজা সীমান্তের কাছে গত বছরের ৭ অক্টোবর স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা ইসরাইলের ভেতরে প্রবেশ করে ইসরাইলের কিব্বুতজ এলাকায় গুলিবর্ষণ করে বেশ কিছু ইসরাইলি বাসিন্দাকে হত্যা করে এবং নারী-পুরুষ ও বয়োবৃদ্ধসহ প্রায় ২৪০ জনকে অপহরণ করে। পরে মধ্যপ্রাচ্যে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরাইল গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় এবং উপত্যাকায় বোমাবর্ষণ শুরু করেছে।

গত ১৫ জানুয়ারি মধ্যস্থতাকারীরা ঘোষণা দিয়েছিল, ইসরাইল ও হামাস গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয়পক্ষ বন্দী বিনিময়ও করেছে। হামাস যোদ্ধারা তিন ইসরাইলিকে মুক্তি দেয়ার বিনিময়ে ইসরাইলও ৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়।

চুক্তি অনুযায়ী, প্রথম দফায় ৪২ দিনে হামাস ৩৩ জন ইসরাইলি বন্দীকে মুক্তি দেয়ার বিনিময়ে ইসরাইল কয়েক শ’ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেবে। গত ১৯ জানুয়ারি রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।

সূত্র : বাসস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজার ধ্বংসস্তুপ থেকে ২ শতাধিক লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫