ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ

লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকায় নতুন দাবানল ছড়িয়ে পড়ছে

  • আপডেট সময় : ১২:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকায় দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে একটি নতুন দাবানল। এ দাবানলের ফলে আনুমানিক ২১ বর্গকিলোমিটার (আট দশমিক এক বর্গমাইল) এলাকাজুড়ে গাছ ও ঝোপঝাড় পুড়ে গেছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টেইক লেক এলাকায় বুধবার হাজার হাজার স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টেইক লেক এলাকায় দাবানলের ঘটনাটি ঘটে। এটি লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে অবস্থিত। আগুনের কারণে ’জীবনের তাৎক্ষণিক হুমকির’ মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।

ক্যাস্টেইক লেক এলাকায় প্রায় ১৮ হাজার ৬০০ জন লোক বসবাস করেন।

শুষ্ক বাতাসের কারণে আগুন আরো তীব্র হয়ে উঠছে এবং তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট ও অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এটি রেড ফ্ল্যাগ ফায়ার পরিস্থিতির সময় ঘটে থাকতে পারে যখন তীব্র বাতাস ও কম আর্দ্রতা দ্রুত আগুন ছড়িয়ে পড়ার জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের রবার্ট জেনসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকার সকলকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্যালিসেডস ও ইটনের অগ্নিকাণ্ডে মানুষ নির্দেশনা অনুসরণ করতে ব্যর্থ হওয়ার ফলে যে ক্ষতি হয়েছে তা আমরা দেখেছি।’
সূত্র : আল জাজিরা
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকায় নতুন দাবানল ছড়িয়ে পড়ছে

আপডেট সময় : ১২:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫