ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

শিগগিরই মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ : স্বরাষ্ট্র সচিব

  • আপডেট সময় : ০৯:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, শিগগিরই মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ।

তিনি বলেন, পুলিশের ভয় কেটে যাবে; পুলিশ যাতে মানুষের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেই চেষ্টা করছে সরকার।

আজ শনিবার সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের সৌন্দর্যবর্ধনের কাজ উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, যেসব পুলিশ অন্যায় করেছে তাদের বিচার হচ্ছে, সেই সাথে পুলিশ বাহিনী পুনর্গঠনের কাজও চলছে। তবে একটু সময় লাগবে। কারণ অন্যান্য দেশে এই ধরণের বিপ্লব ঘটলে কোনো বাহিনীই থাকতো না। কিন্তু এরাতো আমাদের দেশেরই সন্তান। যারা অন্যায় করেছে, তাদের অনেকের একের পর এক শাস্তি হচ্ছে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামির নেতা নাজিমউদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে ফিতা কেটে সৌন্দর্যবর্ধন কাজের ফলক উন্মোচন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিগগিরই মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ : স্বরাষ্ট্র সচিব

আপডেট সময় : ০৯:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫