ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

‘খালেদা জিয়ার বক্তব্য হাস্যকর ও স্ববিরোধী’

  • আপডেট সময় : ০৯:০০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
  • / 192
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেছেন, জঙ্গিবাদ বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য হাস্যকর ও স্ববিরোধী। কারণ জঙ্গিদের সঙ্গে তার বসবাস। তার ২০ দলীয় জোটে বেশ কয়েকটি দল রয়েছে যারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী দল।

বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ৩২তম বৈঠক শেষে বুধবার সংসদের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জঙ্গি আস্তানায় সফল অপারেশনের জন্য খালেদা জিয়া সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়েছেন। সরকারের সিদ্ধান্তেই সিলেটে জঙ্গি দমন অপারেশনে সেনাবাহিনী পাঠানো হয়েছে। কিন্তু বেগম জিয়া সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেও সরকারকে ধন্যবাদ জানাতে ব্যর্থ হয়েছেন।

জঙ্গিবাদ দমনকে বিএনপি নেতা রুহুল কবীর রিজভী নাটক বলে অভিহিত করেছেন এবং মির্জা আব্বাস বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করলে জঙ্গিবাদের অবসান হবে- এ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় ড. হাছান মাহমুদ বলেন, তাদের এই বক্তব্য থেকেই প্রমাণিত হয়, বিএনপি জঙ্গিবাদের সঙ্গে যুক্ত।

তিনি আরো বলেন, বিএনপি নেতারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘খালেদা জিয়ার বক্তব্য হাস্যকর ও স্ববিরোধী’

আপডেট সময় : ০৯:০০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭