ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

টাকার জন্য বাহুবলিকে হত্যা করেন কাটাপ্পা!

  • আপডেট সময় : ০৯:৫৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
  • / 353
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাহুবলি সিনেমার সবচেয়ে বড় চমক ছিল কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেন। সেসব প্রশ্নের উত্তর দিতেই নির্মাতা রাজামৌলি ব্যবস্থা করেছেন বাহুবলি-দ্য কনক্লুশন। চলতি বছর যেটি অন্যকম আকর্ষণের জায়গা করে নিয়েছে।

তবে কেন কাটাপ্পা হত্যা করেন বাহুবলিকে! কাটাপ্পা অর্থাৎ অভিনেতা সত্যরাজকে এ বিষয়ে প্রশ্ন করে ভারতীয় মিডিয়া। অনেকটা কৌশলে এর উত্তর দিয়েছেন অভিনেতা। উত্তরে বুঝিয়ে দিয়েছেন প্রকৃত উত্তর জানতে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তির দিন পর্যন্ত।

সত্যরাজ বলেন, ‘প্রযোজক শভু ও প্রসাদ স্যার আমাকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন। আর পরিচালক রাজামৌলি আমাকে বাহুবলিকে হত্যা করতে বলেছেন, তাই আমি হত্যা করেছি। তা না হলে আমি কেন প্রভাসকে (বাহুবলি) মারতে যাব? মির্চি সিনেমার সময় থেকেই তার সঙ্গে আমার অনেক অনেক ভালো সম্পর্ক।’

এক সাক্ষাৎকারে পরিচালক রাজামৌলি বিষয়টি নিয়ে বলেছিলেন, আমি সিনেমার শেষে টুইস্ট আনার জন্য কাটাপ্পাকে বলেছিলাম বাহুবলিকে হত্যা করতে। আমি জানতাম এটি দর্শকের মধ্যে প্রভাব ফেলবে কিন্তু এতটা ফেলবে তা ভাবিনি।

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৮ এপ্রিল। সিনেমাটি পরিচালনা করছেন এসএস রাজামৌলি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, সত্যরাজ, রামায়া কৃষ্ণাসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাকার জন্য বাহুবলিকে হত্যা করেন কাটাপ্পা!

আপডেট সময় : ০৯:৫৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭