ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মির্জা ফখরুলের শারীরিক অবস্থার উন্নতি

  • আপডেট সময় : ০৯:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। শিগগিরই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।

আজ বুধবার সন্ধ্যায় মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুছ আলী বার্তাসংস্থা বাসস’কে বলেন, ‘স্যারের (মির্জা ফখরুল) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে চিকিৎসকরা তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। দু’এক দিনের মধ্যে তিনি হাসাপাতাল থেকে বাসায় ফিরবেন।’

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘দলের মহাসচিব এখন অনেকটাই সুস্থ আছেন।

তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’

হঠাৎ অসুস্থ বোধ করায় গত রোববার সকালে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে ভর্তি করা হয়।

বিএনপি’র মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি’র মহাসচিব ইউনাটেড হাসপাতালের চীফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে তার পাশে আছেন স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।

হাসপাতালের চিকিৎসকরা জানান, মির্জা ফখরুলের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিলো এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ফলে তিনি ভীষণ দুর্বল বোধ করছিলেন। পরে চিকিৎসকের পরামর্শে বিএনপি’র মহাসচিবকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে ভর্তির পর তার হৃদরোগের বিভিন্ন পরীক্ষাও করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, যুক্তরাজ্যের লন্ডন থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে মির্জা ফখরুলের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।

গতকাল মঙ্গলবার দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মির্জা ফখরুলের শারীরিক অবস্থার উন্নতি

আপডেট সময় : ০৯:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫