ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

দামেস্কে বিমান হামলা ইসরাইলের

  • আপডেট সময় : ০১:৪৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরিয়ায় আসাদ যুগের অবসানের পর দেশটির পুনর্গঠন নিয়ে চলছে আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক তৎপরতা। গত বছরের ৮ ডিসেম্বর দেশব্যাপী বিদ্রোহীদের ব্যাপক গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান বাশার আল-আসাদ। এরমধ্যে দিয়েই দেশটিতে আসাদ যুগের ৫৩ বছরের শাসনের অবসান ঘটে।

দামেস্ক থেকে এএফপি আজ এই খবর জানায়।

পুনর্গঠনের অংশ হিসেবে ইতোমধ্যে দেশটি সফর করছেন সৌদি যুবরাজ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা সংস্থার প্রধান। এরমধ্যেই দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

সিরিয়ায় সম্প্রতি অভ্যন্তরীণ সংঘর্ষে হতাহত হয়েছেন হাজারো মানুষ। চলমান সংঘাতের মধ্যেই গতকাল বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা ও পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছিল জায়গাটি।

তবে এ দাবি প্রত্যাখান করেছে ইসলামিক জিহাদ। তবে অন্য একটি মাধ্যম বলছে, ইসরাইলি হামলার মূল লক্ষ্য ছিল একজন ফিলিস্তিনি।

এরমধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধান।

নতুন সরকারকে সমর্থন দিচ্ছে আঙ্কারা। তবে দেশটিতে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার কারণে নতুন সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তুরস্কের কর্মকর্তারা সেখানে বিভিন্ন কৌশলগত ও রাজনৈতিক আলোচনা করেন বলে জানা গেছে।

সিরিয়ার এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপীয় দেশগুলোকে সংখ্যালঘুদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি, সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে তেল আবিব যা ইতোমধ্যেই সুয়াইদা প্রদেশে বিতরণ করা হয়েছে।

এদিকে, সিরিয়ার ইদলিব ও আজাজ থেকে বানিয়াস শহরে চিকিৎসা সহায়তা পৌঁছেছে। শহরটিতে কয়েকদিন ধরে চলমান সংঘর্ষে প্রায় ১৪শ’ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। চিকিৎসক দল স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দিচ্ছে। এর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ করেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দামেস্কে বিমান হামলা ইসরাইলের

আপডেট সময় : ০১:৪৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫