ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সংস্কারের জন্য নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০২:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের জন্য নির্বাচন পেছানোর কোন যৌক্তিকতা খুঁজে পাই না। তারপরও আমরা সংস্কারের কথা বলেছি, যতটুকু সংস্কার করলে অর্থবহ নির্বাচন সম্ভব, ততটুকু সংস্কার করে নির্বাচন দেয়া উচিত।

রোববার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‘বিএনপি ভারত পন্থী হয়ে যাচ্ছে এমন অভিযোগ করছে অনেকে এ বিষয়ে আপনারা প্রক্রিয়া দিচ্ছে না’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোন দেশের হয়ে কাজ করি না, করবো না। আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করবো,করি। আমরা জিয়ার আদর্শের দল, জিয়াউর রহমান দেশের স্বার্থে বাহিরে কোন কাজ করেনি। যারা এ কথা গুলো বলেন তারা কার পারপাস সার্ভ করে এমন প্রশ্ন রাখতে চাই।

বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার পাঁয়তারা করেছে অনেকে এমন মন্তব্য করে তিনি বলেন, ৫ আগস্টের আগে বিএনপি ভালো দল ছিল, আর তারপর থেকে খারাপ দল হয়েছে তাদের কাছে। অথচ ১৬ বছর লড়াই সংগ্রাম চালিয়েছে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ম্যাডাম (বেগম খালেদা জিয়া) পয়জনিং করা হয়েছে কারাগারে নিয়ে। তাকে সাতসাতে দেয়াল ধসে পড়া ঘরে রেখেছিল। এমনকি ইদুর দৌড়াদৌড়ি করত।

তিনি বলেন, ম্যাডাম ৮ বছর পর পরিবারের সাথে ঈদ করবেন। সত্যি একটা সুন্দর মুহূর্ত কাটাবেন। এখনো নিশ্চিত নই, তবে শুনেছি, ম্যাডাম এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংস্কারের জন্য নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫