মার্কিন শুল্ক বিশ্ব অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য হুমকি : আইএমএফ প্রধান
- আপডেট সময় : ০১:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / 138
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জাতিসঙ্ঘের প্রধান আর্থিক সংস্থা আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা বৃহস্পতিবার বলেছেন, নতুন মার্কিন শুল্ক স্পষ্টতই বিশ্বের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি তৈরি করছে। তিনি ওয়াশিংটনকে তার বাণিজ্য অংশীদারদের সাথে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বজুড়ে উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের ঘোষণার পর আইএমএফ প্রধান এই প্রথম বিবৃতি দিয়েছেন। ট্রাম্পের শুল্ক ঘোষণা বাণিজ্য যুদ্ধকে আরো গভীর করেছে। অনেকেই আশঙ্কা করছেন, এর ফলে বিশ্বব্যাপী মন্দা ও জ্বালানি মুদ্রাস্ফীতি দেখা দেবে।
জর্জিভা এক বিবৃতিতে বলেন, ‘মন্দার এই সময়ে মার্কিন শুল্ক বিশ্বের জন্য একটি উল্লেখ্যযোগ্য হুমকি। বিশ্ব অর্থনীতির আরো ক্ষতি করতে পারে এমন পদক্ষেপ এড়ানো গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও তার বাণিজ্যিক অংশীদারদের কাছে বাণিজ্য উত্তেজনা নিরসন ও অনিশ্চয়তা কমাতে গঠনমূলকভাবে কাজ করার আবেদন করছি।’
ওয়াশিংটন-ভিত্তিক প্রতিষ্ঠানটি জানুয়ারিতে বলেছিল, এ বছর বিশ্বব্যাপী প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা একবিংশ শতাব্দীর প্রথম দুই দশকের গড় বৈশ্বিক প্রবৃদ্ধির হার ৩.৭ শতাংশের চেয়ে কম।
এ মাসের শেষের দিকে ওয়াশিংটনে বসন্তকালীন সভার জন্য আইএমএফ তার নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করবে। ওই সভায় মার্কিন বাণিজ্য শুল্কের বিষয়টি আলোচ্যসূচির শীর্ষে থাকবে।
সূত্র : এএফপি/বাসস
বিডিসংবাদ/এএইচএস

























